তোমার বাংলাদেশ আমি শাসন করবো

আমরা ঝড়-জলোচ্ছাস বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দূর্যোগে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রণীত বিভিন্ন স্থানীয়, বিপদ বা মহাবিপদ সংকেতের কথা শুনি। কিন্তু কোন সংকেত কি অর্থবহন করে তা আমাদের অজানা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আবহাওয়া অফিস থেকে সতর্কতা জারি করা সতর্কতা সংকেত এক থেকে এগারো এর অর্থগুলো জেনে নেওয়া যাক- 

এক নং দূরবর্তী সতর্ক সংকেত

জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় একষট্টি  কিলোমিটার। ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে।

দুই নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় বাষোট্টি থেকে আটআশি কিলোমিটার । বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে।

তিন নং স্থানীয় সতর্ক সংকেত

বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ  কিলোমিটার হতে পারে।

চার নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত

বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার । তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি।

পাঁচ নং বিপদ সংকেত

বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় বাষোট্টি থেকে আটআশি কিলোমিটার । ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

ছয় নং বিপদ সংকেত

বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় বাষোট্টি থেকে আটআশি কিলোমিটার । ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

সাত নং বিপদ সংকেত

বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় বাষোট্টি থেকে আটআশি কিলোমিটার । ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

আট নং মহাবিপদ সংকেত

বন্দর প্রচন্ডো বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ঊননব্বই কিলোমিটার বা এর বেশী হতে পারে। প্রচন্ডো ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

নয় নং মহাবিপদ সংকেত

বন্দর প্রচন্ডো বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় উননব্বই কিলোমিটার  বা এর বেশী হতে পারে। প্রচন্ডো ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

দশ নং মহাবিপদ সংকেত

বন্দর প্রচন্ডো বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় উননব্বই  কিলোমিটার বা তার বেশি হতে পারে।

এগারো নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত

আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন।

সর্বশেষ সংবাদ

কিরে বটা! মন্ত্রী মশাই হঠাৎ আমাদের ডেকে পাঠানোর কারনটা কি? কিছু জানতে পেরেছিশ?
হ্যা! গোপন সূত্রে খবর পেয়েছি! মন্ত্রী মশাই নাকি প্রেমে পড়েছেন। কি? প্রেমে পড়েছেন! কার প্রেমে পড়লেন আমাদের মন্ত্রী মশাই? আরে তুই কি কোন খবরই রাখিশ না।  তোকে তো দেখছি মন্ত্রী মশাইকে বলে শয়তানী লাইন থেকে বার করে দিতে হবে। কি বলছিস তুই! আমি বুঝি শয়তান নই? এই কৃষ্ণনগরে যদি শয়তানদের তালিকা করা হয়। তাহলে মন্ত্রী মশাই এক নাম্বারে আর আমি আর তুই যৌথভাবে দুই নাম্বারে আছি। তাহলে তোর কাছে মন্ত্রী মশাইয়ের প্রেমের খবরটা নাই কেন? আরে আমি এই কয়দিন পেয়াজ চুরিতে ব্যাস্ত ছিলাম! পেয়াজের এখন যা দাম তাতে পেয়াজ চুরি করা আর সোনা চুরি করা একই কথা! পেয়াজ চুরি করে লাভের গুড় তুই একাই চাটলি! আমাকে তো জানালিনা। এখন এসব কথা বাদ দে মন্ত্রী মশাইয়ের প্রেমের খবরটা বল। মন্ত্রী মশাই পাশের গ্রামের সিমরানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সিমরানটা আবার কে! ঐ পাশের গ্রামের মারাত্মক সুন্দরীটা?

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started